• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা 

     swadhinshomoy 
    18th Apr 2026 12:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)


    ‎                    নরসিংদী জেলার পলাশ উপজেলায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মওজুদ কৃত  প্রায় ৯ হাজার লিটার  ডিজেল উদ্ধার করা হয়েছে এবং সেইসাথে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।

    ‎                    ১৬ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে ১৭ এপ্রিল শুক্রবার  প্রথম প্রহর  (রাত ১২টা থেকে ২টা) পর্যন্ত  নিয়মিত অভিযানের অংশ হিসেবে পলাশ উপজেলার জিনারদী মূলপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) কলিমুল্লাহ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল তাদের সহযোগিতা করে।

    ‎ উক্ত অভিযান চলাকালে জিনারদী মূলপাড়া এলাকা থেকে বেআইনিভাবে মজুদকৃত প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে মাধবদীর ভাগিরথপুর এলাকায় অবস্থিত এম এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে প্রতি লিটার হিসেবে মোট ৮ লাখ ৬৭ হাজার ৫১০ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় পরবর্তী কার্যদিবসে অর্থ জমা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ‎ উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

    ‎ জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930