জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে মতির মোড়ে অবস্থিত মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।
১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার) গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের ভেতর কাভার্ড ভ্যানে ‘মিনি ফিলিং স্টেশন’ স্থাপন করে অবৈধভাবে তেল সাপ্লাই দেওয়া হচ্ছিল।
এই ঘটনায় অবৈধভাবে তেল মজুত ও কেনাবেচার অভিযোগে পাম্পের মালিকের ছেলে ও কর্মচারীসহ মোট ৭ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করাসহ গোডাউন এবং কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ডিজেল, প্রেটোল
ও অকটেন জব্দ করা হয়েছে।
যার পরিমাণ প্রায় ৮০ হাজার লিটার ৷
জব্দকৃত অকটেন ও ডিজেল বিক্রি করে এ অর্থ সরকারী কোষাগারে জমা করা হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ৷
তবে পাম্পের মালিক পলাতক আছে ৷সম্প্রতি নীলফামারীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকটকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র অবৈধভাবে তেল মজুত করে চড়া দামে বিক্রি করছিল বলে অভিযোগ ছিল।
জ্বালানি তেলের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানানো হয়েছে।

