রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৌর বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) আসনের নবনির্বাচিত জাজীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে ধানগড়া বাজার চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ এর সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন মহব্বত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, উপজেলা বিএনপি সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিলন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার (রোম বাদশা) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আঃ বাতেনসহ পৌর বিএনপির সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

