• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইন্দোনেশিয়া থেকে ২৯,৭৭৩ মেট্রিক টন কয়লা মোংলায়, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ স্বাভাবিক 

     swadhinshomoy 
    19th Apr 2026 11:04 am  |  অনলাইন সংস্করণ Print

    ইন্দোনেশিয়া থেকে এলো ২৯৭৭৩ মেট্রিক টন কয়লা
    ইন্দোনেশিয়া থেকে ২৯,৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মার্শাল পতাকাবাহী জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে পৌঁছেছে। এই কয়লা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত হবে। কয়লা খালাস করে লাইটারেজ জাহাজে কয়লা বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হচ্ছে।

    বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে ২৯৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মারশাল পতাকাবাহী জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
    শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বন্দরের আলফা-১২তে নোঙর করে জাহাজটি। বিকেল থেকে এই কয়লা খালাসের কাজ শুরু হয়েছে।
    জাহাজ থেকে লাইটারেজ জাহাজে করে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ এর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে এই কয়লা। কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের জন্য প্রতিদিন পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এতে ১০ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়।
    বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘আমাদের বিদ্যুৎ উৎপাদনে কয়লার কোনো ঘাটতি নেই।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930