• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আজ থেকে শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন-২০২৬ 

     swadhinshomoy 
    20th Apr 2026 4:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সৈয়দ মিয়া ( প্রতিনিধি চট্টগ্রাম )

    চট্টগ্রামে আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার ৯৫২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিভিল সার্জন কার্যালয়।
    গতকাল রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কর্মসূচির লক্ষ্যমাত্রাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী লক্ষ্যমাত্রা ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন এবং কমিউনিটি পর্যায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ১৬ হাজার ১৯৭ জন শিশু।

    ক্যাম্পেইনটি ২০ মে থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত মোট ১১টি কার্যদিবসে পরিচালিত হবে। এই সময়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। যদি কোনো শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা পেয়ে থাকে, তবুও তাকে এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা দিতে হবে।

    চট্টগ্রামের ১৫টি উপজেলার মোট ২০০টি ইউনিয়ন এবং ৬০০টি ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রম চলবে। মাঠ পর্যায়ে টিকা প্রদানের জন্য মোট ৪ হাজার ৮১৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে জেলায় ৯২৯ জন মাঠ কর্মী, ৫২৪ জন সিএইচসিপি এবং ৩৭১ জন মেডিকেল অফিসার নিয়োজিত থাকবেন।

    ক্যাম্পেইন সম্পর্কে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই রোগ এবং এর জটিলতা থেকে শিশুদের বাঁচাতে সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া।

    তিনি আরও বলেন, অসুস্থ বা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া যাবে না এবং অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে কোনো শিশুকে টিকা প্রদান করা হবে না। নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে যাতে কোনো শিশুই সুরক্ষার বাইরে না থাকে।
    অভিভাবকদের সুবিধার্থে অনলাইনে নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে (vaxepi.gov.bd), যার মাধ্যমে তারা টিকার কার্ড সংগ্রহ করতে পারবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930