• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে 

     swadhinshomoy 
    25th Apr 2026 6:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাংবাদিক মোঃ জাহিদ হোসেন

    আজ ২৫ এপ্রিল ২০২৬ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ১১ দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির জনাব ডাঃ শফিকুর রহমান এমপি। অন্যান্য দের বক্তব্য রাখেন মাওলানা জনাব রফিকুল ইসলাম এমপি, নায়েবে আমির জনাব এ টি এম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারী জেনারেল জনাব মিয়া গোলাম পর‌ওয়ার, এবি পার্টির সেক্রেটারী ব্যারিস্টার ফুয়াদ , এন সি পি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মোঃ নাহিদ ইসলাম এমপি, সংরক্ষিত নারী আসনের শহীদ পরিবার থেকে মনোনীত শহীদ জাবেরের মা , জাগপা সেক্রেটারী ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি , খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এল ডি পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাদ্দাম হোসেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জনাব আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের এমপি। সবাই জুলাই সনদ বাস্তবায়ন করার পরামর্শ দেন এবং দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই কে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহ্বান জানান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক ছাত্র শিবিরের উপর নেক্বারজনক হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করা থেকে বিরত থাকার আহ্বান জানান। তেল গ্যাস বিদ্যুৎ সংকট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে। গত দেড় মাসে ব্যাংক খালি করে হাজার হাজার কোটি টাকা ঋণ করে দেশকে দেউলিয়া করা হয়েছে। প্রধানমন্ত্রী কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের কথা স্বরন করিয়ে দিয়ে তাদের আদর্শে দেশ পরিচালনার পরামর্শ দেন। জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি না করে তাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়ন করার পরামর্শ দেন। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায় এবং শেষ হয় ১টা বাজে। উপস্থিত জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদের, সাংবাদিকদের সহ সবার জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930