• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঈদগাঁওতে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল 

     swadhinshomoy 
    25th Apr 2026 6:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ তৈয়ব, কক্সবাজার:
    কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের রাবার ড্যামের আওতাধীন জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

    শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় নিজ হাতে কোদাল নিয়ে খনন কাজেও অংশ নেন এমপি কাজল।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়া খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও খাল খননের কর্মসূচির অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    খাল পুনঃখননকে ঘিরে স্থানীয়দের মাঝে দেখা যায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। এলাকাবাসীর আশা, এ প্রকল্প বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের পানি সংকট ও জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মিলবে।

    সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষি সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম ধাপে ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

    উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি চালু করেন। সে সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়েছিল।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ঈদগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, সাবেক মেম্বার মোজাম্মেল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930