swadhinshomoy
28th Apr 2026 12:21 pm | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
কে মশাই যাচ্ছ হাটে
বৈঠা মেরে মেরে?
আকাশ জুড়ে মেঘ জমেছে
আসছে তুফান তেরে।
যাচ্ছি বাপু ঐ গায়েতে
হপ্তা পরে হাট
সদায়পাতি দিলে গাওয়ী
বিলাব ঘাট ঘাট।
মাঝির পেশা হপ্তা বসা
পেট চলে যা জোটে
দু’ বেলা মোর পান্তা নুন
শখানেক পাই মোটে।
বৌয়ের ছেঁড়া পাটের শাড়ি
লুঙ্গি খানিও তালি
অভাব মোরে গিলছে কুড়ে
চাল চুলাতে ছালি।
রোগে শোকে জীবন আমার
হাড্ডি চামড়া সার
সেই যে অবুঝ শিশু হতে
টানছি নায়ের দাঁড়।
কতো কুলিন পাড় হয়ে যায়
শেষ হয়ে যায় বেলা
নৌকা ভাসাই ঘাটে ঘাটে
এইতো মাঝির খেলা।
তোশ মিটাইয়া সেই যে খেলাম
চৌকিদার সাবের বাড়ি
চাউল দিত গামছা বাইন্ধা
ঝোলা গুড়ের হাঁড়ি।
বয়সের ভারে গেছি নুয়ে
বাইবো না মুই হাল
নৌকা আমার রইবে পরে
উড়বে না আর পাল।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

