• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রতিমন্ত্রীর নির্দেশনায় নান্দাইলে জ্বালানি তেলের অবৈধ মজুদে মোবাইল কোর্ট, ৪০,০০০ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    28th Apr 2026 12:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম, হুমায়ুন কাদির
    নান্দাইল উপজেলা প্রতিনিধি

    ময়মনসিংহের নান্দাইলে জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর নির্দেশনায় সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নান্দাইল চৌরাস্তা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।
    অভিযান চলাকালে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ের তথ্য সঠিকভাবে রেজিস্টারে লিপিবদ্ধ না করা এবং ক্রয়কৃত তেলের পরিমাণের সাথে বিক্রয়ের তথ্যে অসামঞ্জস্য পাওয়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
    মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী ‘মিজান মেশিনারিজ’কে ১৫,০০০ টাকা এবং ‘হাজী ট্রেডার্স’কে ২৫,০০০ টাকা—সর্বমোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
    অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুদ রোধে জেলা প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
    অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930