• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসার সামনে জলাবদ্ধতা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী 

     swadhinshomoy 
    28th Apr 2026 3:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    জিয়াউল হক:
    ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি,
    ফেনীর ছাগলনাইয়া উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা বর্তমানে চরম জলাবদ্ধতা সমস্যায় ভুগছে। সামান্য বৃষ্টিপাত হলেই মাদরাসার প্রধান ফটকের সামনে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়, ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
    প্রতিষ্ঠানটিতে বর্তমানে হাজারের অধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা থাকলেও কার্যকর কোনো উদ্যোগ এখনো গ্রহণ করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
    স্থানীয়রা জানান, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে করে নুরানি বিভাগ ও কিতাব বিভাগের অনাবাসিক শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ব্যাহত হচ্ছে এবং অনেক সময় ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছে তারা।
    অভিভাবক ও মাদরাসা কর্তৃপক্ষের দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারের মাধ্যমে এই সমস্যা সমাধান করা হোক। তারা বলেন, একটি প্রাচীন ও স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন দুরবস্থা কোনোভাবেই কাম্য নয়।
    এ বিষয়ে ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল ইসলাম মজনুসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের এই ভোগান্তির অবসান ঘটবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930