• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বুড়িচংয়ে সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলা: মুরাদনগরে সাংবাদিকদের প্রতিবাদ ও মানববন্ধন 

     swadhinshomoy 
    28th Apr 2026 3:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    কুমিল্লা প্রতিনিধি

    কুমিল্লার বুড়িচং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মোহাম্মদ সাখাওয়াত হাফিজের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবার রাজপথে নেমেছেন মুরাদনগরের গণমাধ্যমকর্মীরা।

    রবিবার দুপুরে মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী এই কর্মসূচিতে সাংবাদিক নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে আল্টিমেটাম দেন।

    সমাবেশে বক্তারা জানান, গত ২১ এপ্রিল বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের মিশন স্কুল সংলগ্ন এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক সাখাওয়াত হাফিজ। এসময় মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এই ন্যাক্কারজনক ঘটনায় বুড়িচং থানায় ইতিমধ্যে একটি মামলা (নং ৩৭) দায়ের করা হয়েছে। তবে ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক সমাজ।

    মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ। উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আজিজুল হক, রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন তুহিন, সাংবাদিক জালাল উদ্দিন, আবুল বাশার, প্রান্তোষ ভৌমিক ও ফয়সাল আহমেদসহ স্থানীয় বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিবৃন্দ।

    সমাবেশে বক্তারা বলেন, “সাখাওয়াত হাফিজ শুধু একজন সাংবাদিক নন, তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর এবং একুশে বাংলা পত্রিকার সম্পাদক। তাঁর মতো একজন অভিজ্ঞ কলম সৈনিকের ওপর হামলা মানেই গণতন্ত্রের ওপর আঘাত। অবিলম্বে সালাহউদ্দিনসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

    উল্লেখ্য, আহত সাংবাদিক সাখাওয়াত হাফিজ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মুরাদনগরের এই মানববন্ধন থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি সাংবাদিক সুরক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930