মোঃ তৈয়ব, ঈদগাঁও
কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেছেন, আমি আসার পর থেকে ঈদগাঁও থানা দালাল মুক্ত হয়েছে।
সাধারণ মানুষের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিতে সাধারণ ডায়রি ও অভিযোগ সহ যেকোন আইনি সহায়তা পেতে কোন প্রকার খরচ লাগে না। সেবা প্রার্থীরা কোন মিডিয়া ছাড়াই সরাসরি আমার দেখা করেই সহজেই সেবা পাচ্ছেন। এতে আমার প্রতি দালাল প্রকৃতির লোকজন ক্ষুব্ধ হতে পারে।
তিনি বলেন, বিশ্লেষণে ঈদগাঁওর ৯৮% মানুষ, মাত্র ১-২% মানুষ খারাপ প্রকৃতির। তবে সমস্যা হচ্ছে, ৯৮% ভাল মানুষ ১-২% খারাপকে জিম্মি করে রেখেছে। ভাল মানুষগুলোর উচিত, খারাপ মানুষগুলোর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া। কিন্তু তারা শুধু দর্শক ও নিরব। যা কোনভাবেই উচিত নয়।
তিনি আরও বলেন, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। প্রতিদিন অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। অনেকেই অপরাধীদের ছাড়িয়ে নিতে তদবির করে থাকেন। কিন্তু মানুষ সবখানে দৌড়াদৌড়ি করে নিরূপায় হয়ে থানায় আছে। এখন যদি কারও তদবিরের কারণে অপরাধীদের ছেড়ে দিই, তবে অসহায় মানুষগুলো যাবে কোথায়? এই বলে তিনি প্রশ্ন রাখেন।
তিনি আরও বলেন, এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য আমি রাত ২/৩টায় নিজেই দৌড়াদৌড়ি করে থাকি। মানুষ কি এসব দেখে না? মানুষের উচিত, ভালো কাজের স্বীকৃতি দেয়া।
রবিবার (১০/০৫/২০২৬) দুপুরের দিকে তার সাথে একান্ত স্বাক্ষাত কালে উপরোক্ত কথাগুলো বলেন।

