বিশেষ প্রতিনিধি
বরগুনার আমতলী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসুকি এলাকায় গত ৫ই মে গায়ের জোরে এক অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মচারীর বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন গাজী সাংবাদিকদের জানান স্থানীয় রাজ্জাক চৌকিদার সুফিয়ান চৌকিদার ও রাকিব চৌকিদার ২০ থেকে ২৫ জন নাম না জানা দুর্বৃত্তদের নিয়ে ভোররাতে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় তার বাড়ি ঘেরাও করে জোরপূর্বক ঘর নির্মাণ কাজ শুরু করে। প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা তার পুত্রবধূ আছিয়া বেগম ও অন্তঃসত্ত্বা মেয়ে লাকি বেগমকেও হামলার শিকার হতে হয় এবং তাদের শারীরিকভাবে হেনস্থা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।
গুরুতর আহত লাকি বেগমের অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন অবস্থায় আমতলী ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে জানান । এবং তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে রেফার করেন ।
এ ঘটনায় আমতলী থানায় ঐদিন মৌখিকভাবে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঘটনার দীর্ঘসময় অতিবাহিত হয়ে গেলেও ভুক্তভোগীরা কোন আইনি সহায়তা না পেয়ে গত ১০ ই মে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত আমতলী থানাকে এজাহারের নির্দেশ দেন।সরেজমিনে তথ্য নিয়ে যানা গেছে
যানাগেছে উক্ত বিবাদীরা স্বৈরশাসকের দোসর ছিলেন।

