আবু বকর সিদ্দিক ; মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা-এর ঐতিহ্যবাহী পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় চলতি বছরের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো:শাহিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড:মো:রইছ উদ্দীন।প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড:মো:আবু জাফর খান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুল্লাহ মো:সামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড:নাসিরউদ্দিন,আলহাজ খলিল সিকদার,শিক্ষাবিদ আলহাজ শামসুল হক,শিল্পপতি আলহাজ শামসুল হক বেপারী ও খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোকশেদ আলী।এ ছাড়া উপস্থিত ছিলেন আলহাজ বিল্লাল হোসেন হাওলাদার,আবদুল মালেক শিকদার,নূর হোসেন মোল্লা সাধু,ঢালী মনিরুজ্জামান ও হাজী মো: আনোয়ার হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা বলেন,পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক ভালো ফলাফলের কারণে প্রতিষ্ঠানটিতে আলিমের পাশাপাশি ফাজিল শ্রেণি চালুর দাবি এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
তারা মাদ্রাসার মনোরম পরিবেশ,অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা,মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।মাদ্রাসা সূত্রে জানা গেছে,বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭ জন এবং আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৩ জন ছেলে ও ১৩ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা

