মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় খুবই গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১২টি মাদক মামলার এজাহারভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
আজ সোমবার (১৮ মে ২০২৬) সেনবাগ থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি মজুমদার পাড়া এলাকার হেলাল ব্রিক ফিল্ডের সামনে থেকে মো. রুবেল (২৭) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল ছাতারপাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপাল বাড়ী এলাকার মৃত আলী আহমদের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি মাদক মামলা রয়েছে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

