• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    20th May 2026 12:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

    জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই স্লোগান সামনে নিয়ে দেশব্যাপী ভূমি সেবা মেলার অংশ হিসাবে রায়গঞ্জে শুরু হয়েছে ভূমি সেবা মেলা।

    মঙ্গলবার ( ১৯ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী।

    মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম, শিক্ষক হাফিজুর রহমান, নাজির কাম-ক্যাশিয়ার ছরোয়ার হোসেন।

    উক্ত অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে উপজেলা সদর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিএনপির দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31