মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)আসমাউল হুসনা পিংকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া ওসি (তদন্ত), আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন ও মুন্সি রেজাউল করিম, কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, শ্রীকোল ইউপি’র প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুন, গয়েশপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুন, নাকোল ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দ্বারিয়াপুর ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম মওলাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় বক্তাগণ উপজেলার বিভিন্ন স্থানের গ্রাম্য মারামারি, মাদক, বিকাশ প্রতারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

