সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
কন্যা আমার বায়না করে
রামিসা হত্যার বিচার চাই
জীবন আমার যায় চলে যাক
রাজ পথে আমিও যাই।
কালকে তনু আজ রামিসা
এর পরে আর বোনের পালা
জ্বলছে আগুন বুকের মাঝে
বিচারালয় আগুন জ্বালা।
ধ-র্ষণ হত্যার বিচার পাইনা
স্বাধীন দেশে কেমন শাসন
জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও
চাইনা এমন প্রশাসন।
তনু রামিসা জেগে উঠো
হতেই হবে ধ-র্ষণ হত্যার ফয়সালা
যদি না পাই ন্যায় ইনসাফ
জমিন হবে কারবালা।
বিচার যদি একটি হত
জনগণের ময়দানে
অসভ্য সব সভ্য হত
পালিয়ে যেত শয়তানে।
বিচার পতি ব্যর্থ হলে
ঐ চেয়ারে বসো না
জনগণ করলে বিচার
বিচার করতে এসো না।
এই জমিনে দেব না হতে
একটি হত্যা ধ-র্ষণ
টেনে হেঁচড়ে বেড় করে দাও
মেরুদণ্ডহীন প্রশাসন।
এক রামিসা হাড়িয়ে গেলেও
লক্ষ্য তনুরা উঠবে জেগে
এই জমিনে করবো লড়াই
রক্ত দিব ঝড়ের বেগে।
বিচার এবার হবেই হবে
বিচার হতে হবেই
তনু রামিসার প্রতিশোধ নিব
ঘরে ফিরবো তবেই।

