• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সানশাইন ল্যাবরেটরি স্কুলে বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। 

     swadhinshomoy 
    21st May 2026 7:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস আলম, জামালপুর |
    জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ও দক্ষিণ জামালপুরের শতভাগ পাসের গৌরব অর্জনকারী বোর্ড সেরা শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৩ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবেল প্রফেসর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ এবং সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মুকুল।

    এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মোঃ সুমন আহমেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মন্ডল, শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল উদ্দিন মুন্সি, ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন ও প্রফেসর শাহীন মিয়া।

    এবারের প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিতার্কিকরা অংশ নেন।
    “ছাত্রছাত্রীদের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব” (Pros and Cons of Social Media on Students) বিষয়ে পক্ষ ও বিপক্ষ দলের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়।

    “ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট” শীর্ষক বিষয়ে শিক্ষার্থীরা যুক্তি ও তথ্যের নিরিখে তুমুল বিতর্কে লিপ্ত হয়।
    প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সিরাজুল হক বিএসসি এবং দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ।

    বিতর্ক শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদেরও বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31