swadhinshomoy
23rd May 2026 11:20 am | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
শ্রমিকের ঘাম ঝড়ে
সারাদিন কর্মে
পুরুষ করে প্রতিবাদ
নারী চুপ শরমে।
সকাল দুপুর রাত
কর্মের নাই কোন দিক্ষ্যা
পুরুষ মজুরি মেলে
নারী পায় শিক্ষা।
সমাজের সমাজ পতী
কারখানার মহাজন
পুরুষ শাসিত সমাজ
ভেঙ্গে কর খান খান।
প্রতিবাদী হলে নারী
জোটেনা তার কানাকড়ি
অপমান লাঞ্ছনা শ্লীলতাহানি
নারী নিয়ে সমাজ করে বাড়াবাড়ি।
কর্মে নারী পুরুষ সমান সমান
মজুরিতে নারী কেন হয় বেমানান?
ভগ্নি কন্যা জায়া জননী
দুনিয়া আখেরাত অপূর্ণ বিনা রমনী।
সম্মান মজুরি যদি পায় নর
অধিক সম্মান পাবে রমনী
মিলিবে এপার ওপার স্বর্গ
এগিয়ে যাবে এই ধরনী।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

