• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জে বিজিবির অভিযানে ১.১৭ কোটি টাকার জিরা আটক 

     swadhinshomoy 
    24th May 2026 2:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    ষ্টাফরির্পোটারঃ হবিগঞ্জ। হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী পৃথক দুটি বিশেষ অভিযানে কাস্টমস কর্তৃক প্রদানকৃত কাগজ (Bill of entry/Export) জালিয়াতি করে কাভার্ড ভ্যানযোগে এবং ড্রাম ট্রাকে বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাবে পরিবহন করার সময় প্রায় এক কোটি সতেরো লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে ৫৫ বিজিবি।

    সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক দুটি বিশেষ অভিযানে তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন, সিলেট কর্তৃক প্রদানকৃত কাগজ (Bill of entry/Export) জালিয়াতি করে কাভার্ড ভ্যানযোগে এবং ড্রাম ট্রাক ভর্তি বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাব পরিবহন করার সময় প্রায় এক কোটি সতেরো লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করে।

    বিজিবি’র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২২ মে সীমান্ত থেকে প্রায় ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় সন্দেহভাজন একটি বালু ভর্তি ড্রাম ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটিকে থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত গাড়িটি তল্লাশি করে দেখতে পায়, গাড়িতে বালুর ভেতরে লুকায়িত অবস্থায় বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমান অবৈধ জিরা লুকানো রয়েছে।

    এছাড়া একই এলাকায় অভিযান অব্যাহত রেখে সকাল সাড়ে ৭টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। উক্ত কাভার্ড ভ্যানেও বস্তার ভিতরে সুকৌশলে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। বিজিবি টহলদল কর্তৃক তল্লাশী কালীন গাড়িতে মালামালের সাথে থাকা কাস্টমস কর্তৃক প্রদানকৃত কাগজপত্র (Bill of entry/Export) যাচাইয়ান্তে মূলকপির পরিবর্তে নকল কপি থাকায় তা জালিয়াতি করে অবৈধ ভাবে পন্য বহন হচ্ছে মর্মে তাৎক্ষনিক ভাবে জিরাগুলো জব্দ করা হয়।

    আটককৃত আমদানি নিষিদ্ধ জিরাগুলো যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছ।

    এবিষয়ে জানতে চাইলে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত রাকতে এবং চোরাচালান দমন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলতে হবে বলে জানিয়েছে বিজিবি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31