• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • থানচিতে শিশুধর্ষণের ঘটনায় প্রতিবেশী কিশোর গ্রেপ্তার 

     swadhinshomoy 
    25th May 2026 3:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।

    বান্দরবানের থানচি উপজেলা সদর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার সকালে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনা জানাজানি হলে দুপুরে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা থানার সামনে থেকে তাঁদের সরিয়ে দেয় | পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোর শিশুটির প্রতিবেশী। গতকাল শনিবার দুপুরে শিশুটিকে বাসায় রেখে মা–বাবা কাজে বাইরে যান। বিকেলে তাঁরা শিশুটিকে আহত অবস্থায় দেখতে পান। এরপর থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিকভাবে কিশোরকে আটক করে নিয়ে যায়। সঙ্গে অভিভাবকসহ শিশুটিকেও থানায় নেওয়া হয়।

    থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌফিক জানিয়েছেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার কিশোরকে আদালতে হাজির করার জন্য নেওয়া হচ্ছে। পুলিশের নথিপত্র অনুযায়ী, গত বছর জেলায় ১১ শিশু ও দুজন গৃহবধূ ধর্ষণের শিকার হন। এর মধ্যে গত বছরের ৫ মে জুমখেতে কাজে গিয়ে চিংমা খিয়াং নামের এক নারী হত্যার শিকার হন। অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা চিংমা খিয়াং হত্যা মামলার ব্যাপারে জানিয়েছেন, তদন্ত চলমান। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় ঘটনাস্থলে সহজে যাওয়া যায় না। এ জন্য হত্যাকাণ্ড সম্পর্কে ক্লু বের করা কঠিন। তবে চিংমা খিয়াং হত্যা ঘটনার পর পুলিশের এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, তদন্তে পরিবারের ও পাড়ার অভ্যন্তরীণ কোনো বিষয় রয়েছে কি না, সবকিছু বিবেচনায় নেওয়া হচ্ছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31