• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদকের টাকার জন্য স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

     swadhinshomoy 
    03rd Jun 2026 6:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

    কুষ্টিয়া শহরের কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য মিম খাতুন (২২) নামের এক গৃহবধু কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আকাশের বিরুদ্ধে। বুধবার (০৩ জুন) ভোরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিম খাতুনের। তার তানহা নামের ৫ বছরের এক কন্যা শিশু রয়েছে। তিনি হস্তশিল্পের কাজ করতেন। নিহতের ছোট ভাই আবির জানান, আমার দুলাভাই আকাশ একজন মাদকাশক্ত। সে প্রায়শই মাদকের টাকার জন্য আমার বোন মিমকে নির্যাতন করত। গত ১জুন আমার বাড়ি জুগিয়ায় থাকা অবস্থায় আমার দুলাভাই আকাশ আমার বোনের ব্যবহারকৃত মোবাইল ফোন নিয়ে চলে আসে। আমার বোন সেই মোবাইল ফোন নিতে আমার দুলা ভায়ের বাসায় গেলে তাকে বেধড়ক মারপিট করে এবং গলাটিপে শ্বাসরোধ করে ঘড়ের ডাবের সাথে ঝুলিয়ে আত্বহত্যার নাটক সাজায়। এরপর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আমার বোনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকান্ডের সঠিক বিচার চান নিহতের পরিবার। সুরতহাল করতে আসা কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী সামসুল আলম জানান, নিহত মিমের শরীরে একাধিক আঘাতের চিন্ন রয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930