• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাবনায় পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত 

     Md Mokter Hossain 
    18th Jun 2026 4:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোলাইমান হোসাইন – পাবনা

    ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুর দলিল মিলনায়তন ড্রিলশেডে জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত কল্যাণ সভায় জেলার কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। সভায় সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় সম্পর্কে উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত সমস্যাসমূহ গুরুত্বসহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

    এছাড়াও অবসরজনিত বিদায় উপলক্ষে একজন সদস্যকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

    সভায় পুলিশ সুপার মহোদয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে সকল সদস্যকে তাদের পেশাগত আচরণ ও সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি থানা যেন জনগণের ভরসা ও নির্ভরতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি জনগণের নিকটবর্তী হয়ে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য তিনি উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930