• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে ৬০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ 

     Md Mokter Hossain 
    18th Jun 2026 7:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎মো: মামুন হাসান – পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

    ‎খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।

    ‎বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১২টায়  চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

    ‎এ সময় তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

    ‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    ‎চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।”

    ‎স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিজিবির এমন জনকল্যাণমূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মাঝে আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930