• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

     Md Mokter Hossain 
    21st Jun 2026 3:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। রোববার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের পথে যাত্রা করেন।

    তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। সরকারপ্রধানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুই দিনের এই সফরে প্রতিনিধিদল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে।

    বিমানবন্দরে তাকে বিদায় জানান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। সফরসূচি অনুযায়ী মালয়েশিয়ায় পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। পরদিন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে, এরপর দ্বিপক্ষীয় বৈঠক হবে।

    সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনসম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ বিষয়ক অনুরোধ জানানো হবে।

    এছাড়া আসিয়ানে অংশীদারত্ব এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা কাঠামোতে বাংলাদেশের অবস্থান জোরদার করার বিষয়েও আলোচনা তোলা হবে।

    মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে তিনি দেশে ফিরবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930