• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ২৫ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র: শাল্লা থানায় জিডি 

     Md Mokter Hossain 
    28th Jun 2026 10:35 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ দিলুয়ার হোসেন – শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

    ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দ পুর গ্রামের পল্লী চিকিৎসক মোঃ খালেকুজ্জামান এর ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি অজ্ঞাত প্রতারক চক্র। এই ঘটনায় ভুক্তভোগী মো: খালেকুজ্জামান (৪৬) বাদী হয়ে শাল্লা থানায় একটি (জিডি) করেছেন। ভুক্তভোগী মো: খালেকুজ্জামান পেশায় একজন পল্লী চিকিৎসক এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন । তিনি উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা।

    ​জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ৭:৫৭ মিনিটে পল্লী চিকিৎসক মো: খালেকুজ্জামানের ব্যক্তিগত বিকাশ নাম্বারে (০১৭১৩-৮১২৪৬০) একটি আকস্মিক বার্তা (মেসেজ) আসে। বার্তায় উল্লেখ করা হয় যে, তার বিকাশ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন করা হচ্ছে বা কেউ ব্যবহার করছে।

    ​তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করতে তিনি পার্শ্ববর্তী একটি দোকানে ক্যাশ আউট করার উদ্দেশ্যে যান। কিন্তু দোকানে পৌঁছানো মাত্রই তার মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রিসেট হতে শুরু করে। মোবাইল ফোনটি পুরোপুরি রিসেট হওয়ার পর তিনি দেখতে পান যে, তার অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত প্রতারক চক্রটি ০১৩৫১-০৫৩৯২১ নাম্বারে ‘সেন্ট মানি’ (Send Money) এর মাধ্যমে ২৪,৯৯০/- (চব্বিশ হাজার নয়শত নব্বই) টাকা স্থানান্তর করে নিয়ে গেছে। প্রতারণামূলক এই লেনদেনটির ট্রানজেকশন আইডি ছিল Trx ID: DFN1M9QYLJ।

    ​ভুক্তভোগী মো: খালেকুজ্জামান জানান, ঘটনার পরপরই তিনি দ্রুত বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন (অভিযোগ নম্বর- ৩৫১৭৩০৬৯)। বিকাশ অফিস থেকে তাকে জানানো হয়েছে যে, আগামী ৬ কর্মদিবসের মধ্যে তার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ​ভবিষ্যতে তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনি পদক্ষেপ ও অপরাধ চক্রটিকে শনাক্ত করার জন্য ২৪ জুন ২০২৬ তারিখে শাল্লা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে (যার নম্বর- ৮১০, জিডি ট্র্যাকিং নং: TQQ8W7)।

    শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রোকিবুজ্জামান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) মো: আব্দুর রাজ্জাক কে নির্দেশ দিয়েছেন।

    ​এলাকায় এ ধরনের ডিজিটাল প্রতারণা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও মোবাইল ব্যাংকিং গ্রাহকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল যেকোনো অপরিচিত বা সন্দেহজনক লিংক, ওটিপি (OTP) ও মেসেজ আদান-প্রদানের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930