• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় প্রবীণ শিক্ষক মোখলেছুর রহমান বিএসসি ইন্তেকাল করেছেন  

     Md Mokter Hossain 
    05th Jul 2026 4:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত – নওগাঁ জেলা প্রতিনিধি
    নওগাঁর মহাদেবপুরের প্রথিতযশা গণিতবিদ প্রবীণ শিক্ষক মোঃ মোখলেছুর রহমান (বিএসসি) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ৫ জুলাই রবিবার সকালে কলোনীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি উপজেলা সদরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক,সহকারি প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৯৭ সালে অবসর গ্রহণ করেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সর্বসাধারণের কাছে “বড় বিএসসি স্যার” নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি ১৯৩৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে তিনি এইচএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করেন। পরবর্তীতে ১৯৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে ডিস্টিংশনসহ বিএসসি.ডিগ্রি অর্জন করেন। সে সময় তাঁর এই সাফল্য ছিল অত্যন্ত গৌরবের। ১৯৬০ সালের দিকে তিনি পরিবারসহ বাংলাদেশে চলে আসেন এবং ১৯৬১ সালে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে বিএসসি. শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর অসাধারণ মেধা, পাঠদানের দক্ষতা, শৃঙ্খলা ও নিষ্ঠা খুব দ্রুতই তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করে। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য ছাত্র, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর মহাদেবপুর হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031