ঠাকুরগাঁও প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঠাকুরগাঁও এ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে।
বৃহস্পতিবার (০৯ জুলাই ) সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান পদক্ষিনকরে । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক। সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাজমুল হক সুমন এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর রহমান অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সেক্রেটারি জনাব মোঃ তানভীর হাসান তনু, বিভিন্ন এনজিও এর কর্মকর্তা, পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো:তামিম হাসান।
অনুষ্ঠান শেষে পরিবেশ বিষয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

