Md Mokter Hossain
13th Jul 2026 3:16 pm | অনলাইন সংস্করণ Print
এই অট্টালিকা ছেড়ে
কবি ও সাংবাদিক
মোঃ জাহিদ হোসেন
এই শহরের অট্টালিকায়
হালাল-হারামের নেই বিভেদ,
ইট-পাথরের উঁচু দালান
মানুষে মানুষে ভেদাভেদ।
সবুজ মাঠের বুক চিরে আজ
উঠেছে কংক্রিটের প্রাসাদ,
গাছের ছায়া হারিয়ে গেছে,
হারিয়ে গেছে শস্যের আবাদ।
সকাল থেকে গভীর রাতে
ছুটছে মানুষ নিরন্তর,
গাধার মতো খেটে মরে
এটাই বুঝি চিরন্তন।
ধোঁয়া-ধুলোর নগরজুড়ে
নেই নির্মল বাতাসের গান,
স্বার্থের টানে হারিয়ে গেছে
ভালোবাসার সহজ প্রাণ।
তবু আছি শহর পরে
যাব আমার সবুজ গাঁ
যে গায়ে আছে শান্তি,
আছে আমার প্রিয় মা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

