• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 

     Md Mokter Hossain 
    15th Jul 2026 9:47 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মুবিনুল ইসলাম – পেকুয়া (কক্সবাজার)

    কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

    আজ মগনামা ইউনিয়নের বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কক্সবাজারের পুলিশ সুপার, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ চৌধুরী, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, সাধারণ সম্পাদক এস. এম. জাকের হোসাইন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এ সময় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ চৌধুরী বলেন, “টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় মগনামা ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটময় সময়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন উপস্থিতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মগনামাবাসীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

    তিনি আরও বলেন, “মগনামা ইউনিয়নের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য নতুন স্লুইস গেইট নির্মাণ, বিদ্যমান স্লুইস গেইট সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় মগনামা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন।

    ত্রাণ বিতরণ শেষে উপস্থিত অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দুর্যোগ মোকাবিলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031