সারোয়ার নেওয়াজ শামীম – (হবিগঞ্জ)
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগন্জ র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে মঙলবার রাত আনুমানিক (১২/৩০মিঃ)সময় চুনারুঘাট পৌর শহরের বাল্লা ক্রস রোড এ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী কে আটক করে।
র্যাব-জানায়,গতকাল (১৪/৭/২৬ইং) তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন পৌর শহরের বাল্লা রোড এ চেক পোষ্ট বসিয়ে তল্লাশীকালে একটি ইজিবাইক থেকে দুইজন লোক পালানোর চেষ্টা করলে তাদের আটক করে জিঙাসাবাদে তাহারা স্বীকার করে যে তাদের হেফাজতে মাদকদ্রব্য গাজা রয়েছে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মতে গাড়ীতে লুকিয়ে রাখা ২০কেজি গাজা উদ্বার করা হয়।আটককৃত দুইজন মাদক ব্যবসায়ী সহোদর বলে জানা গেছে।
জিঙাসাবাদে তাহারা জানায়,সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাচ্ছিল।
আটককৃত ব্যক্তিরা হলঃ(১)এনামুল হাসান(৩৫)পিতা মৃত মোঃ আঃ রফিক, সাং-ইনাতাবাদ(২)মোঃ ছালেক( ৩০)পিতা মৃত মোঃ আঃ রফিক সাং-ইনাতাবাদ। থানাঃ চুনারুঘাট জেলাঃ হবিগঞ্জ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা শেষে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-জানায়, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

