• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার  

     Md Mokter Hossain 
    26th Jul 2026 5:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁয় পৃথক ঘটনায় নবদম্পতিসহ তিন জনের মরদেহ উদ্ধার।
    ২৬ জুলাই রোববার জেলার বদলগাছীতে পানিতে ডুবে নবদম্পতি এবং আত্রাইয়ে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এদিন দুপুরে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের একটি খারির খালে গোসল করতে নেমে স্বামী নুর ইসলামকে (২২) দেখতে না পেয়ে স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) ঝাঁপ দেয় খালের পানিতে। এসময় পানিতে ডুবে এ নবদম্পতির মৃত্যু হয়। নিহত নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৫ জুলাই শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে বদলগাছী শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খারির খালে গোসল করতে নেমে পরে নুর ইসলাম। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী সুমাইয়া। একপর্যায়ে নুর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাঁকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে ঝাঁপিয়ে পরে সুমাইয়া।

    এসময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায় । এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় পানির নিচ থেকে এই দম্পতিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, হাসপাতালে নেয়ার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

    অপরদিকে এদিন সকালে জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া সরদার পাড়া নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লিমন হাসান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। নিহত লিমন হাসানের পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাতে লিমন হাসান একাই তাঁর কক্ষে ঘুমাতে যান।এদিন সকালে তিনি দরজা না খুললে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন।

    এ সময় কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়ছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের সুরতহাল করা হয়েছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031