গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধি
দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে নওগাঁয় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ৫ জুলাই বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে।এদিন সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। জুলাই শহীদদের স্মরণে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যসহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
একই সঙ্গে জেলার ১১ উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করে। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই জুলাই শহীদদের পরিবার ও যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু এমপি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা ফজলে রাব্বী, জুলাই যোদ্ধা সদস্য, সাংসদ,জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আধুনিক ও বৈষম্যহীন একটি স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার মিথ্যে স্বপ্ন দেখেন তাহলে নওগাঁবাসী একত্রিত হয়ে সকল কুচক্রী মহলের সদস্যদের কঠোর হাতে দমন করা হবে। এছাড়াও যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা বাঁধা দিবে এবং ষড়যন্ত্র করবে তাদের সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানায় বক্তাগন। প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ভুলে গেলে কখনোও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না।
তাই একে অপরকে দোষাদোষী না করে নিজেদের ভুলভ্রান্তি সংশোধন করে দেশনায়ক তারেক রহমানকে সার্বিক সহযোগিতা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করার কোন বিকল্প নেই। এছাড়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের ভুলে গেলেও চলবে না। দেশ আমার আপনার আমাদের সকলের তাই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পজেটিভ ভাবনাকে ভাবেত হবে এবং গঠনমূলক আলোচনা ও সমালোচনা করার আহ্বান জানান তিনি। নওগাঁ সদরের অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর বক্তৃতায়, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সরকারি দপ্তরে এবং শহরের বিভিন্ন স্থানে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, সবাইকে ধৈর্য্য ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও জেলার মহাদেবপুর ও বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এইচ এম এরশাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক, নওগাঁ-৩ আসনের এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, এমপির রাজনৈতিক সচীব মতিউর রহমান মতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ।

