swadhinshomoy
21st Aug 2025 11:54 am | অনলাইন সংস্করণ Print
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন মো. আতাউর রহমান। তিনি জেলার সালথা থানার ওসি।
বুধবার (২০ আগস্ট) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। পরে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তার হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব, সাদিক আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় মো. আতাউর রহমানকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে।
এছাড়া জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন সালথা থানার এসআই প্রশান্ত কুমার মন্ডল।
সালথা থানা পুলিশের এ সাফল্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

