মোঃরেজাউল হক রহমত,উপজেলা প্রতিনিধি,নবীনগরঃ
প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ নবীনগরের রসুলপুর এলাকায় স্থাপনের দাবিতে ২১ আগস্ট বৃহস্পতিবার মানববন্ধন করেছেন ঐক্যবদ্ধ নবীনগর, নবীনগরের নাগরিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে নবীনগর সদরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আয়োজন করে ‘ঐক্যবদ্ধ নবীনগর’ নামক একটি নাগরিক উদ্যোগ। সংগঠনের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হোসেন শান্তি-র দিকনির্দেশনায় মানববন্ধনটি পরিচালনা করেন জামাল হোসেন পান্না।
মানববন্ধনে বক্তারা বলেন, নবীনগরের রসুলপুর এলাকাটি ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপযুক্ত স্থান। এখানে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হলে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার মানে ব্যাপক উন্নতি ঘটবে।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন:বীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ক্লান্তি কুমারবিএনপি নেতা আশরাফ হোসেন রাজুনবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদসাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলউপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মুকুলউপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোখলেছুর রহমানহেফাজতে ইসলাম নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি বেলায়েত উল্লাহপৌর হেফাজতের সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহবিশিষ্ট সমাজসেবক আবু কামাল খন্দকারবিএনপি নেতা এমদাদুল বারী, দুলাল, শাহিন, বাবুল, নূরুল আমিন সাংবাদিক মোঃ খলিলুর রহমান, হুমায়ুন কবির, ও আবু কাউছার মাস্টার প্রমুখ।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত রসুলপুর এলাকায় প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থাপনা কার্যক্রম শুরু করে নবীনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হোক।

