এ, টি, এম, হুমায়ুন কাদির,নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নান্দাইল নতুন বাজার ( কলেজ গেইট ) সংলগ্ন দলীয় কার্যালয় উদ্বোধন , আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ আগষ্ট) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ ১৫৩ নান্দাইল ৯ বি এন পি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন( এসবিপি, ওএসপি, আরসিডিএস, পিএসসি) প্রধান অতিথি হিসেবে গুরুতপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন জনাব ওমর ফারুক নোমানী, যুগ্ম আহ্বায়ক নান্দাইল উপজেলা বিএনপি,ও সঞ্চালনে ছিলেন আবু তাহের সিদ্দিক, সম্মানিত সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক নান্দাইল উপজেলা বিএনপি।
প্রধান অতিথি জনাব আনোয়ারুল মোমেন বলেন দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কোন রকম চাঁদাবাজি,দখলদারিত্ব,অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না । যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন। জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। বিএনপি জনগনের দল।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামরুজ্জামান খান গনু, সাধারন সম্পাদক কৃষক দল , গোলাপ মেম্বার গাংগাইল ইউনিয়ন বিএনপি, মোঃ মবিন মিয়া, সাবেক ছা নেতা , রিয়াদ হোসেন খান আনোয়ার সম্মানিত সদস্য ময়মনসিংহ জেলা উত্তর যুবদল প্রমুখ।
প্রধান অতিথি এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

