swadhinshomoy
23rd Aug 2025 8:07 am | অনলাইন সংস্করণ Print
আব্দুল্লাহ আল মামুন যশোরঃ
যশোরে গণ অধিকার পরিষদের উদ্যোগে এক প্রাণবন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
সমাবেশে ভিপি নুর বলেন, “দেশে সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। গণ অধিকার পরিষদ সব সময় নিপীড়িত, বঞ্চিত ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে দেশকে উত্তরণের জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি আজ জাতীয় দাবি হয়ে উঠেছে। এ সময় তিনি তরুণ সমাজকে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দুর্নীতি, বেকারত্ব ও শিক্ষাখাতে বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নুরুল হক নুরের বক্তব্যে সাড়া দিয়ে করতালির মাধ্যমে সমর্থন জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

