• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চকরিয়া জেল হাজতে যুবকের আত্মহত্যা পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড 

     swadhinshomoy 
    23rd Aug 2025 9:48 am  |  অনলাইন সংস্করণ Print

    শওকতুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ

    কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে দুর্জয় নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

    ২২ আগস্ট (শুক্রবার) ভোরে ঘটে এ ঘটনা।
    দূর্জয় চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা এবং চকরিয়া মাধ্যমিক শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর বলে জানা গেছে।

    থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণা মামলায় গ্রেফতারের পর দুর্জয়কে থানার হাজতে রাখা হয়। শুক্রবার ভোরে হঠাৎ হাজতের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
    চকরিয়া থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্জয় আত্মহত্যা করেছেন। তবে ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

    এদিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের দাবি থানায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।এটি পরিকল্পিত হত্যাকান্ড বলেও অভিযোগ করেন তার পরিবার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31