• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা দাউদকান্দিতে মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক পেলেন দাউদকান্দির রহমত আলী। 

     swadhinshomoy 
    24th Aug 2025 9:19 am  |  অনলাইন সংস্করণ Print

    আল রোকন,রিপোর্টার কুমিল্লাঃ

    কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর সিঙ্গুলা গ্রামের সন্তান ও রহমত ফিসারিজের স্বত্বাধিকারী রহমত আলী মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক অর্জন করেছেন।

    তিনি দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মরহুম হাজী নায়েব আলীর সন্তান। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীণ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের হাত থেকে এই স্বর্ণপদক গ্রহণ করেন।

    পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় রহমত আলী বলেন, “এ অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, পুরো দাউদকান্দি ও কুমিল্লার মানুষের গর্বের প্রতীক।” দীর্ঘ ২৫ বছর ধরে সফলভাবে মাছ উৎপাদন করে আসছেন তিনি।
    বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত মাছের প্রজেক্টে প্রায় ৬০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

    শুধু তাই নয়, তাঁর উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মৎস্য খাতে যুক্ত হয়েছেন। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্য খাতে নতুন উদ্যোক্তা তৈরির জন্য রহমত আলীর এই স্বর্ণপদককে দাউদকান্দি ও কুমিল্লার মানুষ ব্যতিক্রমী এক অর্জন হিসেবে দেখছেন। জাতীয় পর্যায়ে এই অর্জনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই এটিকে কুমিল্লার মানুষের সম্মিলিত অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31