মোঃ মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য একটি মাইল ফলক হতে যাচ্ছে। যার ফল এই নির্বাচন কে ঘিরে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের ব্যাপক প্রস্তুতি চলছে। ২০২৬ সালের ফেব্রুয়ারী প্রথমাধে সরকার নির্বাচন ঘোষণার করার কারনে জনগনের মধ্যে আনন্দের সুবাতাস বইতে শুরু করেছে। তবে এ সপ্তাহের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। তবুও প্রার্থী যাচাই বাছাই সহ মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি, জামাত সহ অন্য রাজনীতিক দলগুলো। এর মধ্যে জামাত, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন কিছু কিছু প্রার্থী ঘোষণা করলেও বিএনপি দের শতাধিক আসনে প্রার্থীদের গ্রীন সিগনাল দিয়েছেন বলে জানিয়েছেন দলীয় হাইকমান্ড। ফেব্রুয়ারী মাস টার্গেট করে পুরো দমে নির্বাচনে এগিয়ে যাচ্ছে বিএনপি। সুত্রে জানাযায় দলীয় প্রার্থীদের আমলনামা যাচাই-বাছাই করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজেই। প্রাথমিক যাচাই-বাছাই এর পর পর্যায়ক্রমে একে একে গ্রীন সিগনাল দেওয়া শুরু করেছেন। দলের হাইকমান্ড অত্যন্ত গোপনে তিন স্তরের যাচাই-বাছাই চালিয়েছেন বলে জানা যায়। এক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা ও তত্বাবধানে তিন টি টিম কাজ করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত স্বৈরাচার হাসিনা সরকারের সময় আন্দোলন সংগ্রামে ও গনতন্ত্র পূর্ণরুদ্ধারে যাদের সবচেয়ে বেশি অগ্রনি ভুমিকা রেখেছেন নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা রয়েছে এমন ক্লীন ইমেজ নেতাদের বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব দিক দিয়ে ভোলা -৪ চরফ্যাশন ও মনপুরা আসনে এগিয়ে রয়েছেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডাকসুর সাবেক এজিএস কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ্ব নাজিম উদ্দীন আলম। তিনি ভোলা -৪ আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি অগ্রনী ভুমিকা রাখেন। বিগত স্বৈরাচার হাসিনা সরকারের পতনে আন্দেলনে আমিন বাজারে পুলিশের শর্টগানে গুলিবিদ্ধ হন। তার লিভারে এখনও গুলি রয়েছে বলে জানা যায়। এবং অনেক বার কারাবরণ করেন। আন্দোনল সংগ্রামে সবসময় মাঠে সোচ্চার ছিলেন। এবং তিনি তার নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে জনগনের মধ্যে উচ্ছাসে জনস্রতে ভেসে যায় চরফ্যাশন ও মনপুরা। দলীয় এসব দিক বিবেচনায় এগিয়ে রয়েছে সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দীন আলম।চরফ্যাশন উপজেলা সাবেক যুবদল সভাপতি জনাব আশ্রাফুর রহমান দিপু ফরাজি বলেন-কেন্দ্র সঠিক মুল্যায়নের মাধ্যমে আমাদের জনপ্রিয় নেতা সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দীন আলম কে পূর্ণরায় বিশাল বিজয়ের মাধ্যমে চরফ্যাশন ও মনপুরা (ভোলা -৪) আসনটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দিব। অপদিকে এ আসনে মনোনয়ন পেতে জনসংযোগ ও সভাসমাবেশ চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন।

