• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পটুয়াখালীতে এক মাদরাসার শ্রেনী কক্ষ থেকে মাদরাসার নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

     swadhinshomoy 
    25th Aug 2025 8:23 am  |  অনলাইন সংস্করণ Print

    রিদয় শীল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

    আজ রবিবার (২৪ আগস্ট) সকালে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের ছালেহিয়া দাখিল মাদরাসার একটি শ্রেনী কক্ষ থেকে মারাসার নিরাপত্তা কর্মী বেল্লাল মাদবর (২৫) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল অনুমান ০৮:১৫ ঘটিকার সময় মাদরাসার দুই শিশু শিক্ষার্থী শ্রেনি কক্ষে প্রবেশ করে মাদরাসার নিরাপত্তা কর্মী বেল্লাল মাদবরকে রক্তাক্ত অবস্থায় উপুর হয়ে পড়ে থাকতে দেখে মাদরাসার শিক্ষক ও স্বজনদেরকে খবর দেয়। মাদরাসার শিক্ষকরা সদর থানা পুলিশে ঘটনাটি জানায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহম্মেদ ও ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল গিয়ে ডেডবডির সুরাতহাল সম্পন্ন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। ময়না তদন্ত রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান।

    ভিকটিম বেল্লাল মরিচবুনিয়া গ্রামের শাহ আলম মাদবরের ছেলে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। মাদরাসার নাইট গার্ড রাজ্জাক জানায়, “বেল্লাল ২০২১ সালে নিরাপত্তা কর্মী হিসেবে যোগদান করে। সে একসময় ছাত্রলীগ করতো, এখন করে না।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31