• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে পাঁচটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদানের চেক গ্রহণ। 

     swadhinshomoy 
    26th Aug 2025 3:36 am  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধিঃ

    ২০২৪-২০২৫ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে তজুমদ্দিন উপজেলার পাঁচটি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন অনুদানের চেক প্রাপ্ত হয়েছে।

    জেলা প্রশাসন ভোলা ও জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর যৌথ আয়োজনে ২৫ আগস্ট ২০২৫ খ্রিঃ বেলা ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানের সম্পন্ন হয়।

    অনুদান প্রাপ্ত উপজেলার সংগঠন সমূহ হচ্ছে
    ১। পল্লী সেবা সংস্থা, শম্ভুপুর, খাসের হাট, তজুমদ্দিন, ভোলা। রেজি: নং-৯৩/০১, তাং-৩১/০৮/০১ ২। দ্বীপাঞ্চল ক্লাব, ০৩নং চাঁদপুর, শশীগঞ্জ, তজুমদ্দিন, ভোলা। রেজি: নং-২৭৭, তাং-১০/০৮/২০০৮ ০৩। সোনালী উন্নয়ন সংস্থা, চাচঁড়া, খাসের হাট, তজুমদ্দিন, ভোলা। রেজি: নং-৩২০/১০, তাং-০১/০২/২০১০ ০৪। মেঘনা সমাজ উন্নয়ন সংস্থা, গ্রামঃ চাচড়া, তজুমদ্দিন, ভোলা। রেজি নং ৩৬২/১৮, তাং ৩০/১০/২০১৮ ০৫। সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ, মহারকান্দি, তজুমদ্দিন, ভোলা। রেজি: নং-৩৭৮, তাং-১২/০৮/২০২১

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ বেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রতিনিধির হাতে উক্ত অনুদানের চেক তুলে দেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর উপ-পরিচালক জনাব রজত শুভ্র সরকার।
    নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমাজকল্যাণ পরিষদের অনুদান চেক প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর সহকারী পরিচালক জনাব কাজী গোলাম কবির, সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) জনাব আব্দুল মাজিদ শাহসহ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31