swadhinshomoy
28th Aug 2025 3:48 am | অনলাইন সংস্করণ Print
জেলা প্রতিনিধি,মাদারীপুর:
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকার মঙ্গল ইউনিয়নের শিকার মঙ্গল বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র মৎস কর্মকর্তার ( ভারপ্রাপ্ত) বিশেষ অভিযানে ১,০০০০০ টাকা মুল্যের ৭০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে, এই জব্দকৃত জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধবংস করা হয়।
আজ বুধবার ২৭ শে আগষ্ট বিকেলে স্থানীয় শিকারমঙ্গল বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফ উল আরেফিন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব কুমার, অভিযানে সহোযোগিতা করেন গ্রাম পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইফ উল আরেফিন বলেন দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। অবৈধ কারেন্ট জাল বা চায়না দুয়ারী জাল তৈরী বা বিপননের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় আজ চরফতে বাহাদুরের ( শিকারমঙ্গল) বিলে অর্থাত শিকারমঙ্গল বিলে আজ বিশেষ অভিযান চালানো হয়। আর এতেই প্রায় ১,০০০০০ টাকা মূল্যের ৭০০ মিটার কারেন্ট জাল বা চায়না দুয়ারী জাল জব্দকরে ধবংস করে দেয়া হয়। তিনি আরো বলেন এই প্রযন্ত অনেক জায়গায় অভিযান চালিয়ে চায়না জাল বা চায়না দুয়ারী জাল জব্দ ধবংস করেছি, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

