swadhinshomoy
28th Aug 2025 3:58 am | অনলাইন সংস্করণ Print
আব্দুল ওয়াহাব জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
মৌসুম শুরুর আগেই সুন্দরবনের জলদস্যুরা মুক্তিপণের দাবিতে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন নদী থেকে সাত জেলেকে অপহরণ করেছে । অপহরণের শিকার জেলেরা হলো মীরগাং গ্রামের সাকাত সরদারের ছেলে মোঃ ইবরাহিম, পারশেখালী গামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হামিদ, টেংরাখালী গ্রামের সুসুজন মুন্ডার ছেলে সুজিত ও কালিঞ্চি গ্রামের কেনা গাজীর ছেলে রকিবুল ইসলাম।
অপহরণের শিকার জেলেদের বরাত দিয়ে তাদের ফিরে আসা সহকর্মী আবুল হোসেন, আব্দুল আজিজসহ স্থানীয়রা জানান আগামীএক সেপ্টেম্বর থেকে তারা সুন্দরবনের গভীরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুত নিচ্ছিল। যার অংশ হিসেবে নৌকা ও জালদড়া মেরামতের কাজ করছিল তারা সুন্দরবনের দাড়গাং নদী সংলগ্ন খালে। এ সময় ছয় সাত জনের একদল জলদস্যু সোমবার ও মঙ্গলবার দুই দফা সেখানে হানা দেয়। এক পর্যায়ে তারা চারটি নৌকা থেকে উপরোক্ত চারজনকে অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লালটু জানান জলদস্যুরা নিজেদেরকে কাজল বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছে। তারা প্রতি জন জেলের মুক্তিপণ বাবদ মাথাপিছু ৫০ হাজার টাকা দাবি করেছে।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক জানান এখন সুন্দরবনের প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। বৈধভাবে কেউ সুন্দরবনে যেতে পারছে না। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বন বিভাগের অনুমতি নিয়ে জেলেরা মাছ ধরার জন্য সুন্দরবন যাবে। তিনি আরো দাবি করেন সুন্দরবনের পার্শ্ববর্তী খালে নৌকা প্রস্তুত করার কাজে নিয়োজিত কয়েক জেলেকে অপহরণ করা হয়েছে বলে লোক মুখে শুনেছেন।
তবে নিষেধাজ্ঞা চলমান থাকায় অপহরণের শিকার কোন জেলের পরিবারের সদস্যরা তাদের কিছু জানায়নি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা জানান, কয়েকজন জেলেকে অপহরণের বিষয়ে তথ্য পাওয়ার পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

