• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

     swadhinshomoy 
    28th Aug 2025 5:08 am  |  অনলাইন সংস্করণ Print

    হাফেজ মাওলানা আবু রায়হান,নান্দাইল উপজেলা প্রতিনিধি:

    লাইসেন্সবিহীন ও অনিয়মে জরিমানা তিন ডায়াগনস্টিক সেন্টারনান্দাইল উপজেলায়। একের পর এক অনিয়মে জর্জরিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান চালানো হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়।

    অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ইউনো ম্যাডাম। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ-সরঞ্জাম ব্যবহার, লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে।
    এ অভিযানে আব্বাস ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার এবং বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে পৃথকভাবে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের কারণে কয়েকটি প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হয়।
    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও বলেন, “অসুস্থ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও স্বাস্থ্যসেবার নামে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।”
    অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31