• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাতক্ষীরায় জনস্বাস্থ্য রক্ষায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় বন্ধে টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছে বিজিবি 

     swadhinshomoy 
    28th Aug 2025 10:15 am  |  অনলাইন সংস্করণ Print
    আব্দুল ওয়াহাব জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

    ২৮ আগস্ট ২০২৫ তারিখ ১০৩০-১২২০ ঘটিকা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় আওতাধীন সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন বাদামতলা নামক এলাকার ঔষধের ফামের্সীতে বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
    উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ২০ জন বিজিবি সদস্য, জনাব মোঃ বাশারাফ হোসেন, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরা এবং ০৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
    টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (গ) ধারা মোতাবেক মেসার্স মাহমুদপুর ফার্মেসী এর মালিক মোঃ আলি হাফিজকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
    উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন এবং জনস্বাস্থ্য রক্ষায় এ জাতীয় টাস্কফোর্স অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড জনসাধারণের মাঝে  ব্যাপক সাড়া ফেলছে। ২৮/০৮/২৫
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31