• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শেরপুর ঝিনাইগাতীতে মাদক ও মানবপাচার এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উপজেলা প্রশাসন এর 

     swadhinshomoy 
    30th Aug 2025 4:17 am  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

    ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৮ আগস্ট)।

    সমাজে যত অপরাধ রয়েছে, তার মূল উৎস হচ্ছে মাদক ও ধূমপান। ধূমপানের মাধ্যমেই কিশোর ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়। গবেষণায় দেখা গেছে, ৯৫% শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যার প্রধান কারণ পরিবারের বা আশেপাশের লোকদের প্রকাশ্যে ধূমপান।

    একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবো। প্রথম ৬ মাস: সচেতনতা, তালিকা প্রণয়ন ও প্রথম ধাপের অভিযান। এক বছর মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও আইনি ব্যবস্থা।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নকশি বিওপির ইনচার্জ আ: লতিফ, আবাসিক প্রকৌশলী ( বিদ্যুৎ ), সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, যায়যায়দিন প্রতিনিধি- গোলাম রব্বানী টিটু, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আলহাজ সফিউদ্দিন আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাসেম, ঝিনাইগাতী তিনআনি আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) ও কমিটির সদস্য সচিব মোঃ আল আমিন প্রমুখ।

    সভায় সাংবাদিক হয়রানি ও মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো অধিকতর ভূমিকা রাখার জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সদস্যগণ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31