• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘাইছড়িতে তিলোকানন্দ মহাথেরের ৮৮তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা 

     swadhinshomoy 
    30th Aug 2025 6:06 am  |  অনলাইন সংস্করণ Print

    নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

    পার্বত্য ভিক্ষু সংঘের মহামান্য ৪র্থ সংঘরাজ, সাদা মনের মানুষ, অগ্রমহাপণ্ডিত উপাধি প্রাপ্ত, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা এবং মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ নির্বাণগামী তিলোকানন্দ মহাথের মহোদয়ের ৮৮তম জন্মজয়ন্তী উপলক্ষে এক মহতি পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সভাপতি ভদন্ত শ্রদ্ধেয় লংকার মহাথের মহোদয়, ভান্তের স্মরণে বিশেষ পূণ্যকর্ম, ধর্মীয় আচার-অনুষ্ঠান, স্মৃতিচারণ ও প্রার্থনার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
    এ্যাড. দীপেন দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। বাবু দেব প্রসাদ দেওয়ান, পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য। বাবু কৃষ্ণ চন্দ্র চাকমা, সাবেক যুগ্ম সচিব এবং উপজাতীয় শরণার্থী বিষয়ক নির্বাহী। ভদন্ত শুভদর্শী মহাথেরো, বিলোকান্দ ভান্তের প্রধান।
    আরো উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন বাহারি, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক, সহ অনুষ্ঠানে বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, বৌদ্ধ ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

    স্মরণসভায় বক্তারা মহাথেরের কর্মজীবন, আদর্শ ও মানবসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31