• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে লাঠি মিছিল 

     swadhinshomoy 
    30th Aug 2025 10:02 am  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

    রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আহত হওয়ার প্রতিবাদে লাঠি মিছিল হয়েছে শেরপুরে।

    ‎শুক্রবার সন্ধ্যায় নুর আহত হওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে দলটির নেতাকর্মীরা শেরপুর পৌরসভার খরমপুর মোড় থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটি খরমপুর মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে গণঅধিকার পরিষদের শেরপুর জেলা কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

    ‎লাঠি মিছিলে গণঅধিকার পরিষদের শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজি হায়াত, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব গোরাঙ নূর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31